দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ সায়েদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রখানা বালাটাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সায়েদকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে তিনটি প্যাকেটে থাকা ৫৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় সায়েদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
যে আই